ঈদের নামাজ শেষে বাইকে ঘুরতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

২২ এপ্রিল ২০২৩, ০৬:৩১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM

© সংগৃহীত

জয়পুরহাটের মহেশপুর বুড়িপুকুর এলাকায় গাছের সঙ্গে বাইকের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে কালাই উপজেলায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কালাই থানার ওসি এসএম মঈনুদ্দিন।

নিহত বিপ্লব হোসেন (১৬) ওই ইউনিয়নের হাজীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। এক সপ্তাহ পরেই এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।  

নিহতের স্বজনরা জানান, বিপ্লব ঈদের নামাজ শেষে বাড়িতে খাবার খেয়ে তার বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য বাইক নিয়ে বের হয়

কালাই থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, বুড়িপুকুর এলাকায় বিপ্লবের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একে একে তিনটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাহনটি দুমড়ে-মুচড়ে জমির মধ্যে পড়ে গেলে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬