ঈদের দিন সড়ক দুর্ঘটনা কেড়ে নিল যুবকের প্রাণ

২২ এপ্রিল ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মেহেদী হাসান (৩০)। শনিবার ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশার চালক খোকন জানান, সকাল ১১টার দিকে রামপুরায় বিটিভি ভবনের সামনে মেহেদী হাসানের মোটরসাইকেল ম্যানহোলের গর্তে পড়ে যায়। তখনই পেছন থেকে একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: ঈদের নামাজ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence