ঝড়-বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

২২ এপ্রিল ২০২৩, ০৩:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM

© সংগৃহীত

দেশের সব বিভাগেই কম-বেশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিনে বেশিরভাগ স্থানে ঝড়-বৃষ্টি সন্ধ্যার পর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

শুক্রবার দেশের অনেক স্থানে ঝড়-বৃষ্টি হয়েছে। তাপপ্রবাহের মাত্রা কমেছে তাতে। আজ তাপমাত্রা আরও কমে বিভিন্ন স্থানে থেকে তাপপ্রবাহ দূর হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আজ সারাদেশেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস আছে। তবে দিনের বেলায় তা হওয়ার সম্ভাবনা কম। এখন যে ওয়েদার প্যাটার্ন, সে অনুযায়ী তাপমাত্রা না কমা পর্যন্ত সেটা (ঝড়-বৃষ্টি) হবে না। কিছু কিছু জায়গায় সন্ধ্যার আগে আগেও দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ ঢাকায় সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। তবে রাতে ঝড়-বৃষ্টি হতে পারে। 

শিক্ষাপ্রতিষ্ঠানে জ্বালানি সাশ্রয়ে অনেক বিষয় এসেছে, সবার মত…
  • ০৮ এপ্রিল ২০২৬
নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বিষয়ে যা বললেন মন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষেও শূন্য আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
  • ০৮ এপ্রিল ২০২৬
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
close