দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ফের লঞ্চ চলাচল শুরু

২১ এপ্রিল ২০২৩, ০৭:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
সদরঘাট টার্মিনাল

সদরঘাট টার্মিনাল © সংগৃহীত

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পর রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চ চলাচল ফের শুরু হয়েছে। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িকভাবে লঞ্চ  টার্মিনাল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রায় ১ঘণ্টা ৩০মিনিট পর এ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) বিকেল সোয়া ৫টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ হওয়ার পর সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে কর্তৃপক্ষ নৌ চলাচলের অনুমতি দেয়।

এ বিষয়ে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন বাংলানিউজকে বলেন, আবহাওয়া অফিস থেকে অনুমতি দেওয়ায় আমরা দেড় ঘণ্টা পর লঞ্চ ছাড়তে অনুমতি দিয়েছি। পথের মধ্যে যদি আবার ঝড়ো বৃষ্টি শুরু হয় তাহলে নিরাপদে লঞ্চ নোঙরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিকেলে হাজারো যাত্রী নিয়ে অন্তত ৩০ টি লঞ্চ দাঁড়িয়ে থাকতে দেখা যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে। আবহাওয়া অনুকূলে আসায় নৌ-পুলিশ মাইকিং করে। এরপর থেকে লঞ্চগুলো টার্মিনাল ছেড়ে যেতে শুরু করে।

বার্থদিং সারেং মো. মামুনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সদরঘাট টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ৯০ টি লঞ্চ ছেড়ে গেছে। ঝড়ো হাওয়া বন্ধ হওয়ার পর সন্ধ্যা ৭টা পর্যন্ত আরও ছয়টি লঞ্চ ছেড়ে যায়। দেশের বিভিন্ন স্থান থেকে ৮৫টি লঞ্চ ঢাকা এসেছে। রাত ১২টা পর্যন্ত ১২০ টার মতো লঞ্চ ঢাকা ছাড়বে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬