বৈঠকে বসেছে চাঁদ দেখা কমিটি

২১ এপ্রিল ২০২৩, ০৭:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM

© সংগৃহীত

জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছে। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) সারাদেশে ঈদ উদযাপিত হবে কি না, জানা যাবে বৈঠকের পর। আজ শুক্রবার (২১ এপ্রিল) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক বসেছে।

আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশে আগামীকাল ঈদ হবে। শাওয়াল মাসের গণনা শুরু হবে। আর শুক্রবার চাঁদ দেখা না গেলে আগামী রবিবার (২৩ এপ্রিল) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬