খাবার-বই নিয়ে বিদ্যানন্দের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার

২০ এপ্রিল ২০২৩, ০৮:০২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
খাবার-বই নিয়ে বিদ্যানন্দের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার

খাবার-বই নিয়ে বিদ্যানন্দের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার © সংগৃহীত

পবিত্র রমজান ও ঈদ উৎসব সামনে রেখে পল্লবীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মূল কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিদর্শনের সময় সুবিধা-বঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার হস্তান্তর করেছেন হাইকমিশনার প্রণয় ভার্মা। হাই কমিশনারের সঙ্গে ছিলেন তার স্ত্রী মনু ভার্মাও।

এসময় মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সহযোগিতাকে’ ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে বক্তব্যে তুলে ধরেন প্রণয় ভার্মা। তিনি সুবিধা-বঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসা করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত’ ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন হাই কমিশনার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে আগামীতে এ ফাউন্ডেশনকে অব্যাহতভাবে সহযোগিতা দিয়ে যাবে ভারতীয় হাই কমিশন।

পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, আটক ৩
  • ০১ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence