মোটরসাইকেল কেড়ে নিল মাদ্রাসা ছাত্রীর প্রাণ

২০ এপ্রিল ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
নিহত মাদ্রাসা ছাত্রী মানসুরা

নিহত মাদ্রাসা ছাত্রী মানসুরা © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল চাপায় মানসুরা আক্তার (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার(১৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে আটটার দিকে মমিনপুর চৌমুহনী বাজারের উত্তর পাশে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত মানসুরা উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর কেশবপুর গ্রামের মৃত. শাহজাহান মৃধার মেয়ে। সে কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাফিজি মাদ্রাসায় লেখাপড়া করতো।

আরো পড়ুন: বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

জানা গেছে, মানসুরা নানা বাড়ি মমিনপুর থেকে তার নিজ বাড়ি ফিরছিলো। মমিনপুর চৌমুহনী বাজারের উত্তর পাশে পৌঁছালে দ্রুতবেগে আসা একটি মোটরসাইকেলের তাকে চাপা দেয়। রবিউল নামের মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে গাড়ীসহ পালিয়ে যায়। 

প্রথমে আহত অবস্থায় মানসুরাকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, পরে স্থানীয় ও স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাউফল থানা অফিসার ইনচার্জ(ওসি) এটিএম আরিচুল হক ডেইলি ক্যাম্পাসকে বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence