বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

২০ এপ্রিল ২০২৩, ০২:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
দূর্ঘটনাকবলিত বাস

দূর্ঘটনাকবলিত বাস © টিডিসি ফটো

কুমিল্লার দাউদকান্দি এলাকার আমিরাবাদ নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে ইট বোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১.৩০ এর দিকে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দুপুরে যাত্রীবাহী আল আরাফা পরিবহন নামক বাসের সাথে ইট বোঝাই করা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ পেয়ে তারা ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাসের চালকসহ পাঁচজন আহত হয়েছেন। 

তবে, পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। সংঘর্ষের ঘটনায় এ সড়কে যান চলাচল বন্ধ হলে দুর্ভোগে পড়ে ঈদে ঘরমুখো মানুষ।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬