ঈদ কবে, জানা যাবে শুক্রবার

২০ এপ্রিল ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
শুক্রবার সভা ডেকেছে ইসলামিক ফাউন্ডেশন

শুক্রবার সভা ডেকেছে ইসলামিক ফাউন্ডেশন © ফাইল ছবি

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার (২১ এপ্রিল) এ সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে সভা বসবে। এতে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মাদ্রাসা অধিদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না? সহজ ৩ ধাপে ঘুমের প্রস্তুতি নেবেন যেভাবে
  • ৩০ অক্টোবর ২০২৬
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে ফারুকীর পোস্ট, ‘মানসিক স্বাস্থ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
ভোট কারচুপির অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের
  • ৩০ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘোরাঘুরি, ইউএনওর অভিযানে ধরা
  • ২৯ অক্টোবর ২০২৬