২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড টোল আদায়

২০ এপ্রিল ২০২৩, ১২:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
বঙ্গবন্ধু সেতু

বঙ্গবন্ধু সেতু © ফাইল ফটো

ঈদ উপলক্ষে বঙ্গবন্ধু সেতু‌তে গত কয়েক দিনের তুলনায় টোল আদায় বে‌ড়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় প্রায় ৩ কোটি টাকার টোল আদায় হয়েছে। এ সময় সেতু দি‌য়ে ৩৬ হাজার হাজারের বেশি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল টোল আদা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

জানা গে‌ছে, বুধবার (১৯ এপ্রিল) রাত ১২টা থে‌কে পরব‌র্তী ২৪ ঘণ্টায় ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা উত্তরবঙ্গগামী ২০ হাজার ৮২০‌টি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে। টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী ১৫ হাজার ২৪৯‌টি প‌রিবহন সেতু পার হ‌য়ে‌ছে। এ‌তে টোল আদায় হ‌য়ে‌ছে এক কো‌টি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফ‌লে সেতু‌তে মোট টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ক‌য়েক‌ দি‌নের চে‌য়ে গত ২৪ ঘণ্টায় সেতু‌তে টোল আদায় বে‌শি হ‌য়ে‌ছে।

নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
মণিপুরে ফের উত্তেজনা, ৩১ অক্টোবর মহাসমাবেশ
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল জব…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামানত হারালেন যেসব প্রার্থী
  • ৩০ অক্টোবর ২০২৬
ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ
  • ৩০ অক্টোবর ২০২৬