পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

২০ এপ্রিল ২০২৩, ০৯:০৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু © সংগৃহীত

প্রায় সাড়ে ৯ মাস পর ঈদের ছুটির দ্বিতীয় দিনে শর্ত সাপেক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে পদ্মা সেতুর উত্তর প্রান্ত থেকে নির্দিষ্ট লেন ধরে মোটরসাইকেল চলাচল শুরু হয়।

একটি বুথ দিয়ে টোল আদায়ের কথা থাকলেও ভিড় কমাতে দুটি বুথ থেকে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে। 

সেতু বিভাগের যুগ্মসচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ‘প্রতি মিনিটে দুটি বুথ থেকে ২৫-৩০টি মোটরসাইকেল সেতুতে উঠছে।’

সেতু বিভাগ সূত্র জানিয়েছে, চালু হওয়ার পর কত দিন মোটরসাইকেল চলবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো অঘটন বা বড় কোনো দুর্ঘটনা না ঘটলে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকবে। সেতুর দুই পাশে অস্থায়ী বেড়া দিয়ে দুটি লেন তৈরি করা হবে। এর ভেতর দিয়ে মোটরসাইকেল চলাচল করবে। সেতুর মুখে মোটরসাইকেলের টোল আদায়ের জন্য আলাদা বুথ খোলা হচ্ছে।

গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরসাইকেলের। সেই রাতে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
মণিপুরে ফের উত্তেজনা, ৩১ অক্টোবর মহাসমাবেশ
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল জব…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামানত হারালেন যেসব প্রার্থী
  • ৩০ অক্টোবর ২০২৬
ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ
  • ৩০ অক্টোবর ২০২৬