এবার বাংলাদেশ ও সৌদি আরবে ঈদ হবে কি একই দিনে?

২০ এপ্রিল ২০২৩, ০৯:১০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
ঈদু উদযাপন হতে পারে শনিবার

ঈদু উদযাপন হতে পারে শনিবার © প্রতীকী ছবি

ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে ঢাকা ছাড়ছে মানুষ। পবিত্র ঈদ কবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। এ বছর সৌদি আরব ও বাংলাদেশে একই দিনে ঈদ হতে পারে বলে ধারণা রা হচ্ছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ঘোষণা করেছে, বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ২৯ রোজার দিনে। সে হিসেবে আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ৩০ রোজা হলে রোববার ঈদ উদযাপিত হবে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রেনোমিকাল সেন্টার (আইএসি) গত সোমবার (১৭ এপ্রিল) জানায়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) আরব ও মুসলিম বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা নেই।

খালেজ টাইমস, গালফ নিউজ,  আল আরাবিয়া জানিয়েছে, মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাস গণনা শুরু করবে। ফলে বেশিরভাগ দেশে একই দিনে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

জানা গেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে শুক্রবার (২১ এপ্রিল) বায়তুল মোকাররমে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হওয়ার জন্য খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে।

শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা। স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের প্রতিবেদনে জানানো হয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬