ঈদ সালামি কত টাকা?

১৯ এপ্রিল ২০২৩, ০২:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
নতুন টাকা

নতুন টাকা © ফাইল ফটো

ঈদুল ফিতর উৎসবের প্রধান আকর্ষণ থাকে ঈদি বা সালামি। নতুন পোশাক পরে নামাজ শেষে কোলাকুলি করে সবাই। এরপরই শুরু হয় বড়দের পা ধরে সালাম করা। আর ঈদি নেওয়া। ঈদি নেওয়ার প্রথা বহু আগ থেকেই  চলে আসছে। বড়রা ছোটদের সালামি দেবে, এটাই থাকে মূল আকর্ষণ। 

যুগ পাল্টেছে। কিন্তু ঈদি বা সালামি নেওয়ার প্রথা পাল্টেনি। এখনো ছোটরা বড়দের কাছে ভিড় করে ঈদ সালামি নিতে। বয়স যা-ই হোক, সম্পর্কে বড় হলেই ঈদ সালামি দেওয়া যেন বাধ্যতামূলক রীতি। এতেই যেন ঈদ আনন্দ। স্বজনদের বাড়ি ঘুরে সেমাই-পায়েসে মিষ্টি মুখ করা আর ঈদ সালামি দেওয়া-নেওয়ার মধ্যেই কেটে যায় ঈদের দিনটি। 

ঈদ সালামি কত দেবো কিংবা নেবো এ নিয়ে সকলের মধ্যে চলে জল্পনা-কল্পনা। ঈদ সালামির প্রচলন বহু আগে থেকে থাকলেও এর কত টকা দিতে হবে বা নিতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। ঈদ সালামি নির্ভর করে কিছুটা সম্পর্কের। যার সাথে যার সম্পর্ক যেমন সালামির পরিমাণটাও তেমন হয়। 

দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে কর্মরত শামীম হক জানান, ঈদ আসলেই ছোট কিংবা বড়দের সালামি দিতে হয়। এর মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে। টাকার পরিমাণ অল্প হোক কিংবা বেশি নতুন টাকা সবাই খুশি হয়। 

ব্যাংক কর্মকর্তা আসিফ নিয়াজ বলেন, ছোটবেলায় আমরা ১০ টাকা ঈদ সালামি পেয়ে অনেক খুশি হতাম। তবে এখন ৫০০ টাকা দিয়েও অনেকে খুশি হন না। অনেককে এক হাজার টাকাও দিতে হয়। টাকার পরিমাণ যেটাই হোক না কেন টাকা হতে হবে নতুন। 

ভিকারুননেনা নূন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সারিয়া ইসলাম সাদিয়া বলেন, ঈদের আব্বু-আম্মু, নানা-নানি সবার কাছে ঈদ সালামি পাই। ঈদ সালামি দিয়ে ঘুরতে যাই। ঈদ সালামি পেতে আমার অনেক ভালো লাগে।

নকলে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, স্কুলছাত্র বহিষ্কার
  • ৩০ অক্টোবর ২০২৬
নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
মণিপুরে ফের উত্তেজনা, ৩১ অক্টোবর মহাসমাবেশ
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয় দিবসের কনসার্টে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করল জব…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামানত হারালেন যেসব প্রার্থী
  • ৩০ অক্টোবর ২০২৬
ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ
  • ৩০ অক্টোবর ২০২৬