ভোরের আলো ফোটার আগেই ট্রেনে কাটা পড়েন মা-মেয়ে

১৯ এপ্রিল ২০২৩, ০৮:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

টাঙ্গাই‌লের কা‌লিহাতীর কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মে‌য়েসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এ‌প্রিল) ভোর সাড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশেই উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে। 

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও  শিল্পী রানী। শান্তি ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাত আনতে জন্য যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশের ইতিহাসে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ প‌রিদর্শক (এসআই) নাজমুল বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিল। এ সময় একতা এক‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধা‌রে পু‌লিশ কাজ করছে। 

আম-জাম যখন ধরবে, আমি খাব, আমাকে পাঠাবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা
  • ১৪ এপ্রিল ২০২৬
মেট্রোরেলের পিলারে তারেক রহমানের গ্রাফিতি
  • ১৪ এপ্রিল ২০২৬
জমি নিয়ে দ্বন্দ্ব হলেই দেন মামলা, বাবা-ছেলের কাণ্ডে হয়রানিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
সর্বোচ্চ ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা আছে শিক্ষাম…
  • ১৪ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩১, আবেদন শেষ…
  • ১৪ এপ্রিল ২০২৬