দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে

১৮ এপ্রিল ২০২৩, ০৫:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
গরম থেকে বাঁচার চেষ্টা

গরম থেকে বাঁচার চেষ্টা © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহ বইছে, আগামীকাল (১৯ এপ্রিল) পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

ঢাকা ছাড়া ময়মনসিংহে গতকাল তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আজ তা কমে ৩৪ দশমিক ৫, রংপুরে ছিল ৩৯ দশমিক ২, আজ তা কমে ৩৬ দশমিক ৬, সিলেটে ছিল ৩৬ দশমিক ২, আজ ৩৫ দশমিক ৫, চট্টগ্রামে ছিল ৩৩ দশমিক ৭, আজ কিছুটা বেড়ে ৩৪, খুলনায় ছিল ৩৮ দশমিক ৮, আজ ৩৭ দশমিক ৫ এবং বরিশালে ছিল ৩৬ দশমিক ৭, আজ তা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই হিসাবে সব মিলিয়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে সারা দেশে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬