মূল সেতু নয়, সার্ভিস লেনে চলবে মোটরসাইকেল

১৮ এপ্রিল ২০২৩, ০২:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
মূল সেতু নয়, সার্ভিস লেনে চলবে মোটরসাইকেল

মূল সেতু নয়, সার্ভিস লেনে চলবে মোটরসাইকেল © ফাইল ছবি

আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, একনেকের বৈঠকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতির সিদ্ধান্ত হয়েছে। তবে মূল পদ্মা সেতু নয়, সেতুর সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে। চলাচলের সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে ফের বন্ধ হতে পারে এ সুযোগ।

তিনি জানান, কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করার পরদিন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। প্রথম দিন বিপুল সংখ্যক মোটরসাইকেল সেতু দিয়ে পার হয়। টাকার বিনিময়ে বাইকে করে সেতু পার করে দেওয়ার অভিযোগও ওঠে।

এর মধ্যেই ওই দিন রাতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন মারাত্মক আহত হন। ওই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরদিন সেতুটি দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।

এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন সকাল ছয়টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। 

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence