সিলেটে দেখা মিলল স্বস্তির বৃষ্টি

১৭ এপ্রিল ২০২৩, ১০:৫৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM

© সংগৃহীত

দেশে টানা তাপদাহের পর রাতে সিলেটের কোম্পানীগঞ্জে অঝরে বৃষ্টি নেমেছে। এ বৃষ্টির ফলে তীব্র গরমে সেখানকার হাঁসফাঁস করা মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা থেকে উপজেলায় বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। পরে তীব্রতা কমে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের অন্যকোনও এলাককায় বৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলায় বাতাস বইছে।

বৃষ্টির খবরে কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, কয়েকদিন ধরে তীব্র গরম পড়েছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বেড়েছে। আবার কয়েকদিনের কড়া রোদে বোরো ধান শুকাতে সুবিধা হয়েছে চাষিদের।

এদিকে সোমবার (১৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী। এদিন ঈশ্বরদীকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ: বৃষ্টি
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
close