পেটের সমস্যায় ভুগেছেন অস্ট্রেলিয়ার ইউটিউবার লুক ডামান্ট

১৭ এপ্রিল ২০২৩, ০৪:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM

© সংগৃহীত

অস্ট্রেলিয়ান ইউটিউবার ভ্লগার লুক ডামান্ট পেটের সমস্যায় ভুগেছেন। ঢাকায় ঘুরতে আসা লুক ডামান্ট সোমবার (১৭ এপ্রিল) তার ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি এই তথ্য জানিয়েছেন।

ভিডিওর প্রথম দিকে তাকে শুয়ে থাকতে দেখা যায়। লুক ডামান্ট জানান, তিনি খুবই অসুস্থ। পেটের পীড়ায় ভুগছেন। খাবারের সমস্যা থেকে তার পেটের পীড়া দেখা দিয়েছে। এছাড়াও তিনি ঠাণ্ডা, জ্বর ও প্রচণ্ড মাথাব্যথায় ভুগছেন। তিনি নাদির নামে এক ব্যক্তি ও তার বাবার সঙ্গে কথা বলার জন্য বের হন। এরপর হাসপাতালে যাওয়ার কথা জানান। 

আরও পড়ুন: কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে

ভিডিওর বিবরণ অনুসারে, এটি শুক্রবারের ঘটনা। নাদির নামে ওই ব্যক্তি লুক ডামান্টকে উবারে করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন। ভিডিওতে তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসকের কাছে অসুস্থতার বিবরণ ও পরবর্তীতে ওষুধ নিতেও দেখা যায়। এরপর তিনি হোটেলে চলে যান। 

সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রাভেল ভ্লগার লুক ডামান্টকে ‘উত্যক্ত করার’ একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ‘উত্যক্তকারী’ কালু মিয়াকে হাতকড়া পরিয়ে গ্রেফতারের দৃশ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ট্যাগ: জাতীয়
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬