ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে মেট্রোরেল 

১৭ এপ্রিল ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
 ঈদুল ফিতরের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চরবে মেট্রোরেল।

ঈদুল ফিতরের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চরবে মেট্রোরেল। © সংগৃহীত

শুধুমাত্র পবিত্র ঈদুল ফিতরের দিন সাধারণ যাত্রীদের সুবিধার্থে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ ঘণ্টা মেট্রোরেল চালানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ।

একই সঙ্গে ২১-২৩ এপ্রিল পর্যন্ত মেট্রোরেল ২০ মিনিট পরপর চলবে বলেও জানানো হয়েছে।

ডিএমটিসিএলের এ সংক্রান্ত এক অফিস আদেশে আরও বলা হয়, আগামী ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই  ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। 

তবে শুধুমাত্র ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

এছাড়াও আগামী ২৪ এপ্রিল থেকে প্রতিদিন আগের মতো অর্থ্যাৎ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও এ ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিটে পরপর চলাচল করবে। এবং আগের মতোই সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার।

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence