বিদ্যানন্দের দুঃখপ্রকাশ

১৬ এপ্রিল ২০২৩, ০১:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
বিদ্যানন্দের পেজ থেকে শেয়ার করা পোস্ট ও উইয়ের পোস্ট

বিদ্যানন্দের পেজ থেকে শেয়ার করা পোস্ট ও উইয়ের পোস্ট © সংগৃহীত

সম্প্রতি বিদ্যানন্দ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে ‘বঙ্গবাজারের পোড়া কাপড় থেকে অলংকার বানানোর’ কিছু ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছে। বিষয়টি ভুল ছিলো দাবি করে রবিবার (১৬ এপ্রিল) পৃথক এক ফেসবুক পোস্টে এর ব্যাখ্যা তুলে ধরে দুঃখ প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী এই সংস্থাটি।

দুঃখপ্রকাশ করে দেওয়া ফেসবুক পোস্টে বিদ্যানন্দ বলেছে, সাম্প্রতিক বিদ্যানন্দ পেজে পোস্ট হওয়া একটি কোলাজ ছবিতে ভুল ছবি সংযুক্ত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।

‘‘আমাদের প্রজেক্ট টিম বঙ্গবাজারের পোড়া কাপড় থেকে অলংকার বানানোর জন্য ইন্টারনেট থেকে বেশ কিছু স্যাম্পল ছবি ডাউনলোড করে। স্যাম্পল ছবি দেখে বানানো প্রোডাক্টগুলোর ছবি সোশ্যাল মিডিয়া টিমকে পাঠানোর সময় ভুল বশত ইন্টারনেটের রেফারেন্সিয়াল ছবিগুলোও পাঠিয়ে দেয়।’’

নতুন ফেসবুক পোস্টে বিদ্যানন্দ জানায়, সোশ্যাল মিডিয়া টিম যথাযথ ভেরিফিকেশন ও অনুমোদন ছাড়া ছয়টি ছবির একটি কোলাজ তৈরী করে যেখানে দুইটি ছবি বিদ্যানন্দের হলেও বাকি চারটি ছবিই হয় ইন্টারনেটের সে রেফারেন্সিয়াল ছবি।

বিদ্যানন্দ জানায়, এ ভুল আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে আমরা পোস্টটি ডিলিট করি এবং ইন্টারনাল ইনভেস্টিকেশন করি। আমরা ভুল ছবি কমিউনিকেট করার দায়বার নিচ্ছি এবং পেজের সম্মানিত শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বিদ্যানন্দের প্রতি আপনাদের আবেগ, বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসাকে আমরা সম্মান করি। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের ভুল না হয়, সে ব্যাপারে যত্নশীল ও আন্তরিক হওয়ার চেষ্টা করবো।

এর আগে, বিদ্যানন্দের পেজে ‘পোড়া কাপড়ের তৈরি অলংকার’ ক্যাপশনে প্রকাশিত ৬টি ছবির মধ্যে ৪টি ছবিই গত ৯ মার্চ উইম্যান এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছিল। বিদ্যানন্দ মূলত পুরোনো ছবিগুলোই 'কয়েক ঘণ্টা আগে পুড়ে যাওয়া কাপড় থেকে তৈরি অলংকার' বলে প্রচার করেছে। তবে এটি তথ্য আদান-প্রদানে তথ্যগত ভুল ছিলো বলে দাবি করে দুঃখপ্রকাশ করেছে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence