গাজীপুরে নৌকা পেলেন ঢাবির আইন বিভাগের সাবেক ছাত্র আজমত উল্লাহ

১৫ এপ্রিল ২০২৩, ০১:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আজমত উল্লাহ খান

আজমত উল্লাহ খান © সংগৃহীত

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রথম ব্যাচের ছাত্র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজমত উল্লাহ খান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। তরুণ বয়সে টঙ্গী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পর পর তিনবার ছিলেন এই দায়িত্বে। এছাড়া গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিন বার।

শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
বারবার দোয়া করেও ভুলের কারণে পূরণ হচ্ছে না মনের আশা, কী বলছ…
  • ৩০ অক্টোবর ২০২৬
আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিত…
  • ৩০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্…
  • ৩০ অক্টোবর ২০২৬
৩৪ পদে জনবল নিয়োগ দেবে গাজীপুর কর অঞ্চল, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় এবার ডিবির অভিযানে আটক আরও …
  • ৩০ অক্টোবর ২০২৬