প্রচন্ড গরমে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

১৫ এপ্রিল ২০২৩, ১০:৪৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
শিশির খান

শিশির খান © সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশির খান (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার চর-মালশাপাড়া যমুনা নদীর ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

নিহত শিশির খান সিরাজগঞ্জ পৌর শহরের দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে। তিনি রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার ডিজি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের কারণে শিশির খান তার বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। কিন্তু শিশির নদীতে নামার পরই পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রুহল আমিন জাগো জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬