নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার ডিজি

১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
সকাল সোয়া ১০টার দিকে করা ব্রিফিং

সকাল সোয়া ১০টার দিকে করা ব্রিফিং © সংগৃহীত

প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে সময় লাগবে।

সকাল সোয়া ১০টার দিকে করা ব্রিফিং তিনি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ তাই আগুন পুরোপুরি নির্বাপণে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিং এর কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবাজারের মতোই এখানে আগুনের অবস্থা। যেকারণে এখানে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।

ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ঢাকা নিউ সুপার মার্কেট এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ভলান্টিয়ারসহ আমাদের ১২ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা।

ট্যাগ: আগুন
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬