রাজধানীর নবাবপুরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

১৩ এপ্রিল ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে একটি মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০ টার পর আগুন লাগার লাগার এই ঘটনা ঘটে।

গণমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানান, রাত ১০টা ৮মিনিটে আগুন লাগার সংবাদ আসে নিয়ন্ত্রণ কক্ষে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ২০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে ১৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।

সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধ…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলেই করা যা…
  • ৩০ অক্টোবর ২০২৬
গভীর রাতে ধানক্ষেতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা আটক
  • ৩০ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় আরও বাড়ল
  • ৩০ অক্টোবর ২০২৬
১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও
  • ৩০ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচন চান ছাত্রদল-শিবিরসহ সাবেক ছাত্রপ্রতিনিধিরাও,…
  • ৩০ অক্টোবর ২০২৬