মারা গেছেন সংবাদপত্র বিক্রেতা সেই খুকুমনি 

১৩ এপ্রিল ২০২৩, ০৫:২৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© সংগৃহীত

রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা দিল আফরোজ খুকি ওরফে খুকুমনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছন। 

তিনি বলেন, বুধবার রাতে খুকুমনি মারা গেছেন। এ খবর শোনার পর আমি সেখানে পরিদর্শনে যাই। খুকুমনির পরিবার যদি তার মরদেহ নিতে চায় তবে দেওয়া হবে। আর যদি তারা কোনো দায়িত্বভার না নিতে চায়, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে।

এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর নগরীর লক্ষ্মীপুরে খবরের কাগজ বিক্রির সময় অসুস্থ হন খুকুমনি। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেন। এরপর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তাকে রামেক হাসপাতাল থেকে মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে পাঠানো হয়।

এর আগে ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে খুকুমনির জীবন-সংগ্রামের একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে জেলা প্রশাসন খুকুমনির পাশে দাঁড়ায়। এছাড়া একই বছর শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান খুকুমনি।

সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধ…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলেই করা যা…
  • ৩০ অক্টোবর ২০২৬
গভীর রাতে ধানক্ষেতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা আটক
  • ৩০ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় আরও বাড়ল
  • ৩০ অক্টোবর ২০২৬
১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও
  • ৩০ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচন চান ছাত্রদল-শিবিরসহ সাবেক ছাত্রপ্রতিনিধিরাও,…
  • ৩০ অক্টোবর ২০২৬