পাঠ্যপুস্তকে জাফরুল্লাহ চৌধুরীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি ভিপি নুরের

১৩ এপ্রিল ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
ভিপি নুর

ভিপি নুর © ফাইল ছবি

পাঠ্যপুস্তকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি জানান।

নুরুল হক বলেন, জাফরুল্লাহ চৌধুরীর জীবনী অতুলনীয় এবং অনুকরণীয়। এরকম একজন মহান ব্যক্তির জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানাই। তার জীবন মানুষকে অনুপ্রেরণা দেবে।

আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রা দিয়েই শেষ হবে কুবির বর্ষবরণ।

তিনি বলেন, এরকম একজন মানুষ কীভাবে আজীবন এবং সমাজের জন্য কাজ করে গেছেন। তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আমি মনে করি তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুর ১টার আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাজার উদ্দেশে সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হয়।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬