জাফরুল্লাহ চৌধুরীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি

১৩ এপ্রিল ২০২৩, ০১:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীক সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীক সর্বস্তরের মানুষের শ্রদ্ধা © টিডিসি ফটো

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়ে তিনি এ দাবি জানান।

সাংবাদিকদের সাথে আলাপকালে নূর বলেন, জাফরুল্লাহ চৌধুরীর জীবনী অতুলনীয় ও অনুকরণীয়। এরকম মহান ব্যক্তির জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানাই। তার জীবন মানুষকে অনুপ্রেরণা দেবে। জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, তিনি অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন, অসুস্থ ছিলেন। তারপরও তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে সোচ্চার ছিলেন। তার অবস্থা দেখে ইতস্তত লাগতো, লজ্জা লাগতো। ভাবতাম যে, যদি তিনি অসুস্থ অবস্থায় এমন প্রতিবাদী থাকতে পারেন, আমরা কেন সত্য-ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারব না।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী দলমত নির্বিশেষে সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন। এটি দেখে খুব ভালো লাগছে।  কিন্তু যখন জীবিত ছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে অনেক কথা বলছে। মারা যাওয়ার পর সবাই শোক জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। এ থেকে প্রমাণ হয়, যারা স্বার্থের কথা চিন্তা না করে মানুষের জন্য কথা বলে, তারা সবার ভালোবাসা পায়। এ ভালবাসা অনুকরণীয় হয়ে থাকবে।

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence