মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকি দিয়ে চিরকুট, শাহবাগ থানায় জিডি

১২ এপ্রিল ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা © ফাইল ফটাে

আসন্ন পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা বন্ধে হুমকিমূলক চিরকুট পাওয়ার দাবিতে শাহবাগ থানায় জিডি করেছেন আয়োজক কমিটির সদস্য আবতাহী রহমান। আজ বুধবার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার রাতে মঙ্গল শোভাযাত্রা আয়োজক কমিটির এক সদস্য একটি চিরকুট পেয়েছেন উল্লেখ করে জিডির আবেদন করেন। আমরা আবেদনটি গ্রহণ করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আবতাহী রহমান জিডির আবেদনে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে অর্থ ও নিরাপত্তা কমিটির দায়িত্ব পালনের সময় ১১ এপ্রিল রাত ৯টা ৪৫ মিনিটের দিকে চারুকলার পশ্চিম পাশের দেওয়ালে রঙের কাজ তদারকির সময় প্লাস্টিক চেয়ারের ওপর একটি সাদা কাগজ ও ৫০ টাকার নোট পাই। ওই কাগজে লেখা ছিল ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের, এখানে এসে ক্ষতি করো না তোমাদের, হামলা হতে পারে এনিটাইম ঐ দিনের, দাজ্জালী বাহিনী পাবে না টের মোদের।’

পরবর্তীতে এ বিষয়ে চারুকলা অনুষদের প্রক্টরিয়াল টিমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশে জিডির আবেদন করেছি বলে জিডির আবেদনে উল্লেখ করেন তিনি।

জিডির আবেদনে তিনি আরও উল্লেখ করেন, এ অবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।

নেইমারকে নামানোর প্রশ্নে বিরক্তি আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে ব্রাজিলিয়ান টিভিতে যা বললেন কার্লো আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির একাদশে বড় চমক
  • ৩০ জুন ২০২৬
বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ এসিস্ট ব্রুনো গিমারায়েসের
  • ৩০ জুন ২০২৬
ম্যাচের সেরা মুহূর্ত: ভিনিসিয়ুসের সেই জাদুকরী দৌড় আর সুজুকি…
  • ৩০ জুন ২০২৬
টানা ৪ বার অতিরিক্ত সময়ে নকআউট পর্ব থেকে জাপানের বিদায়
  • ৩০ জুন ২০২৬