২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

১১ এপ্রিল ২০২৩, ০৪:৩৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২০ এপ্রিল ছুটির কারণে এবার ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ ছুটি এবং ঈদ পরবর্তী অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এর আগে সোমবার (১০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে ২০ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এবার ২০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি হিসেবে থাকবে। ১৯ এপ্রিল হলো শবে কদরের ছুটি, সেক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। সেক্ষেত্রে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা যাতে স্মুথ হয় সেজন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখন ঈদ যদি রোববার (২৩ এপ্রিল) হয় তবে বুধবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত ছুটি থাকবে। ছুটিটা শুরু হবে বুধবার থেকে।’

সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপক নাহরীনের পক্ষে দেওয়া বিবৃতিতে সই জালিয়াতির অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬