ইট-বালু বিছিয়ে প্রস্তুত করা হচ্ছে বঙ্গবাজার

১১ এপ্রিল ২০২৩, ০৪:৩৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
চৌকি বসিয়ে ব্যবসার সুযোগ দিতে ইট-বালু বিছিয়ে প্রস্তুত করা হচ্ছে বঙ্গবাজার।

চৌকি বসিয়ে ব্যবসার সুযোগ দিতে ইট-বালু বিছিয়ে প্রস্তুত করা হচ্ছে বঙ্গবাজার। © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের চৌকি বসিয়ে ব্যবসা করার সুযোগ করে দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদের তত্ত্বাবধানে, গঠিত তদন্ত কমিটির সার্বিক সহযোগিতায় অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীলের নেতৃত্বে অগ্নিকাণ্ডস্থলে ব্যবসায়ীদের দোকান বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। 

ঢাদসিক সূত্রে জানা গেছে, প্রস্তুতির লক্ষ্যমাত্রা অনুযায়ী বঙ্গবাজারের ১.৭৯ একর জায়গা জুড়ে বালি ও ইট বিছানো হবে। ইতোমধ্যে সেখানে ৪০ গাড়ি বালি ফেলা এবং প্রায় ৯০ হাজার ইট বিছানো হয়েছে। পুরো এলাকায় প্রায় ২.৫ লক্ষ ইট বিছানো এবং প্রায় ১৫০ গাড়ি বালি ফেলা হবে জানা গেছে। আজকের মধ্যে পুরো এলাকায় বালি ফেলা ও ইট বিছানোর লক্ষ্যে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করে চলেছেন।

এছাড়াও গতকাল সকাল থেকে অগ্নিকাণ্ডস্থল হতে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হায়দর আলীর নেতৃত্ব এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অগ্নিকাণ্ডস্থল হতে এখন পর্যন্ত ১০৬০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এখনো বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকায় ফায়ার সার্ভিসের সব ইউনিটের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বঙ্গবাজারের হাজার হাজার দোকান পুড়ে গেছে।

ট্যাগ: ঢাকা
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬