চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১ এপ্রিল ২০২৩, ০১:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ এপ্রিল দেশটিতে পাড়ি জমাবেন সরকারপ্রধান। মঙ্গলবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর জাপান সফরের দিন চূড়ান্তের বিষয়টি জানানো হয়। সফরকালে জাপানের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এর আগে গত বছরের নভেম্বরের শেষদিকে সরকারপ্রধানের জাপানে সফর করার কথা ছিল। কিন্তু শেষ সময়ে সফরটি স্থগিত করা হয়। 

১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা প্রথম জাপান সফর করেন। এরপর ২০১০, ২০১৪, ২০১৬ এবং সবশেষ ২০১৯ সালে টোকিও সফর করেন তিনি। এবারে প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে ষষ্ঠবারের মতো সফরে যাচ্ছেন সরকারপ্রধান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সরকারপ্রধানকে জাপানের সম্রাট অভ্যর্থনা জানাবেন। পাশাপাশি দেশটিতে সফরকালে শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার সম্মানে একটি কাজের নৈশভোজের আয়োজন করবেন।

এবারের সফরে প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক এক শীর্ষ সম্মেলন ছাড়াও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশ সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী কয়েকজন জাপানি নাগরিকের হাতে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার সম্মাননা তুলে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে এই সফরের মধ্যদিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন …
  • ৩০ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ৮ লাখ শিক্ষার্থীর পরিচয় চুরি করে হাতিয়ে নিল ৩…
  • ৩০ অক্টোবর ২০২৬
তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ট্রান্সজেন্ডার বলেছি: …
  • ৩০ অক্টোবর ২০২৬
পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ …
  • ৩০ অক্টোবর ২০২৬
সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসিফের সঙ্গে থাকা ‘জুনিয়র বন্ধ…
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ, সিজিপিএ ২.৫০ থাকলেই করা যা…
  • ৩০ অক্টোবর ২০২৬