মাদারীপু‌রে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ১৫, আটক ৪

০৮ এপ্রিল ২০২৩, ০৯:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM

© সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষায়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অন্যরা হলেন- ডাসার যুবদল নেতা নুরু তালুকদার (৪৫), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫) ও কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ব্যাপারী (৪০)।

হামলায় বিএনপি ও ছাত্রদলের ১০ জন  আহত হয়েছেন। তারা হলেন- কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলু ব্যাপারী (৬০), ছাত্রদল নেতা শামীম মোল্লা (৩০), তরিকুল ইসলাম (২৮), রাসেল মাতুব্বর (৩০), রাজ্জাক সরদার (৫৫), নুরে আলম ছান্টু (৪৫) বনি আমিন (২৫), বায়েজিদ সরদার (৩২), সারাফাত ব্যাপারী (২৫), দুলাল বিশ্বাস (৩৫), মামুন শিকদার (৩৭)। 

এ ছাড়াও হামলায় ছাত্রলীগের তিনজন ও স্বেচ্ছাসেবক লীগের একজন আহত হয়েছেন। তারা হলেন- ডাসার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ আশিক (২৫) ও অর্থ সম্পাদক কাজল আহমেদ (২৩), যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল কবির (২৬) ও স্বেচ্ছাসেবক লীগের মিল্টন ঢালী (৩৫)। এদিকে শনিবার সন্ধ্যায় গুরুতর অবস্থায় ছাত্রলীগ নেতা আশিক ও কাজলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: রুমিন ফারহানার প্রাইভেটকার ধাওয়া করল ছাত্রলীগ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপির ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের পাঁচটি উপজেলায় একযোগে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকাল ৩টায় ডাসার উপজেলায় ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় প্যান্ডেল করে অবস্থান কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠান চলার সময় ডাসার বাজার আওয়ামী লীগের কার্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির অনুষ্ঠানে এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। এতেই বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেকাকর্মীদের বাকবিতণ্ডা বাঁধে। 

এ সময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে দুপক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ৩/৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বিএনপির চার নেতাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, বিএনপি অন্য জেলা থেকে লোক ভাড়া করে এনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছিল। আমাদের ছাত্রলীগের ছেলেরা তাদের এ ধরনের কথা বলতে নিষেধ করায় তারা উল্টো আমাদের ছেলেদের ওপর হামলা করেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, আমরা বিএনপির এক কেন্দ্রীয় নেতাসহ চারজনকে আটক করেছি। আটকদের নেতৃত্বে ছাত্রদল-যুবদল নেতাকর্মীরা ছাত্রলীগের দুজন কর্মীর ওপর হামলা করেছে। ছাত্রলীগের দুজন হাসপাতালে ভর্তি আছে।  

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ
  • ৩০ মার্চ ২০২৬
বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence