ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমিরের মৃত্যু

০৭ এপ্রিল ২০২৩, ১০:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

খেলাফত মজলিসের আমির  শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আর নেই। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি দলীয় ইফতার মাহফিলে স্ট্রোক করে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ইফতার মাহফিলে বক্তব্য রেখেছেন। পরে ইফতাররত অবস্থায় হঠাৎ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

আরও পড়ুন: সন্ধ্যায় স্ট্যাটাসে ‘বিদায়’, সকালে না ফেরার দেশে ঢাবি ছাত্রলীগ নেতা

এর আগে, গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্বসহ বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালে ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেছেন। তার বাবা মাওলানা আবদুন নূর শায়খে ইন্ধেশ্বরী ছিলেন প্রখ্যাত আলেম। কর্মজীবনে তিনি বিভিন্ন মাদরাসায় শিক্ষকতা করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতিতে জড়িত। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেন।

ট্যাগ: রাজনীতি
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬