জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান

০৩ এপ্রিল ২০২৩, ০৩:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
আদালত প্রাঙ্গণে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামস

আদালত প্রাঙ্গণে প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামস © সংগৃহীত

রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক থাকা দৈনিক প্র‍থম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ আদেশ দেন।

এর আগে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি জানিয়েছেন। এ মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত শামসুজ্জামানকে জামিন দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী প্রশান্ত কুমার।

গত ৩০ মার্চ শামসুজ্জামানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এসময় আসামিপক্ষে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৯ মার্চ আবদুল মশিউর মালেক নামের এক আইনজীবী বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ মামলায় মতিউর রহমান উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

মাদ্রাসা শিক্ষকদের বদলি কবে, জানালেন সচিব
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ‘শ্রেষ্ঠত্বের লড়াই ৪.০’ শুরু শুক্রবার, অংশ নেবে ১১…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬