নরসিংদিতে ট্রলিচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

০৩ এপ্রিল ২০২৩, ০২:২৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
সাকিব হাসান

সাকিব হাসান © সংগৃহীত

নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলি চাপায় সাকিব হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন।

নিহত সাকিব হাসান চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকার আব্দুল মালেকের ছেলেঅ সে পলাশ থানার মডেল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সাকিব তার বড় ভাই রাকিব শেখের মোটরসাইকেলে করে ফুলবাড়িয়ার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি দক্ষিণ দেওড়া এলাকার পলাশ সার কারখানার সামনে গেলে পেছন থেকে ইট বোঝায় একটি ট্রলি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে ট্রলির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পড়ে যায়।

আরও পড়ুন: ২৬ ক্যাটাগরির পদে ৮০ জন নিয়োগ দেবে শেকৃবি।

এতে মোটরসাইকেলে থাকা রাকিব রাস্তার ডানপাশে ছিটকে পড়ে ও পেছনে থাকা সাকিব ছিটকে রাস্তায় পড়ে ট্রলির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে সে চিকিৎসাধীন।

পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence