জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট: ইসি

০৩ এপ্রিল ২০২৩, ০১:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হচ্ছে না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

সোমবার (৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব‌্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন‌্য সরকারের কাছে এক হাজার ২৪০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু ওই টাকা পাওয়ায় অনিশ্চতা সৃষ্টি হওয়া এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না হওয়ায় ইসি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনেই স্বচ্ছ ব‌্যালট পেপারে অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় আরও পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এসব সিটি করপোরেশন হলো, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, রাজশাহী ও সিলেটে ২১ জুন, খুলনা ও বরিশালে ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬