বিদেশি ভ্লগারকে বিরক্ত করা সেই ভিক্ষুক আটক

০৩ এপ্রিল ২০২৩, ১০:৩৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
বিদেশি ভ্লগারকে বিরক্ত করা সেই ভিক্ষুক আটক

বিদেশি ভ্লগারকে বিরক্ত করা সেই ভিক্ষুক আটক © সংগৃহীত

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ভ্লগার লুক ডামান্তকে হেনস্তা করা সেই ভিক্ষুককে আটক করেছে টুরিস্ট পুলিশ। সোমবার (৩ এপ্রিল) সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।

নাদিয়া ফারজানা বলেন, কোথায় আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যাতে তারা (বিদেশি পর্যটক) আসে আমাদের দেশে। আর কোথায় সব ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষের খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ তা সবার বুঝতে হবে।

ফেসবুক পেজে এক পোস্টে ওই ব্যক্তির ছবি দিয়ে টুরিস্ট পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমরা সবসময় আমাদের অতিথিদের অর্থাৎ বিদেশি পর্যটকদের আমাদের সুন্দর বাংলাদেশে স্বাগত জানাই।

তাকে গ্রেফতার করায় টুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ত। এরপর এ খবর জানিয়ে তিনি লিখেছেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ। এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে।

dhaka

বাংলাদেশে এখন পর্যন্ত আমার সময় অবিশ্বাস্য ছিল, কিন্তু প্রতিটি দেশেই সবসময় কিছু খারাপ লোক থাকবে। এই কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না। আমি বাংলাদেশের সমস্ত অংশ অন্বেষণ চালিয়ে যেতে এবং এখানকার আশ্চর্যজনক সংস্কৃতিকে গ্রহণ করতে পেরে উত্তেজিত।

লুক ডামান্ত ওই ভিক্ষুককে আঘাত না করার অনুরোধ জানিয়ে লিখেছেন, আপনি যদি লোকটিকে বাংলাদেশে দেখেন, আমার অনুরোধ- দয়া করে তাকে আঘাত করবেন না বা খারাপ কিছু বলবেন না। প্রত্যেকেই জীবনে ভুল করে এবং তার পরিণতির মুখোমুখি হতে হবে।

এর আগে তিনি এক ফেসবুক পোস্টে জানান, “Avoid This Man in Bangladesh!” ভিডিওটিতে যে লোকটি বিদেশি পর্যটককে মহাবিরক্ত করেছেন, তিনি কোনোমতেই ভিক্ষুক না, তার স্বভাব ভিক্ষুকের মতো।

ট্যাগ: জাতীয়
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬