দেশের পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

০৩ এপ্রিল ২০২৩, ০৯:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
দেশের পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

দেশের পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস © সংগৃহীত

দেশের পাঁচ জেলায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হতে পারে। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষর করা পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: দেশে এপ্রিল জুড়ে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আভাস

এদিকে, দেশে এপ্রিল মাসজুড়েই ঘূর্ণিঝড় এবং তীব্র কালবৈশাখীর আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে এপ্রিলের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। 

‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬