ছাত্রীদের উত্যক্ত করে পদ হারালেন সেই ছাত্রলীগ নেতা

০২ এপ্রিল ২০২৩, ১০:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
অভিযুক্ত ছাত্রলীগ নেতা

অভিযুক্ত ছাত্রলীগ নেতা © সংগৃহীত

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রোববার (২ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকায় ছাত্রলীগের যশোর এমএম কলেজ শাখার প্রচার সম্পাদক নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সংগঠনের কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশও করা হয়েছে।

এর আগে শেখ হাসিনা হলের ছাত্রীরা নূর ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ লিখিত আকারে অধ্যক্ষ বরাবর জমা দেন। অভিযোগগুলোর মধ্যে ছিল- বহিরাগত ও অছাত্রদের দিয়ে হলের মেয়েদের নানাভাবে ইভটিজিং; গভীর রাতের হলের ছাত্রীদের নাম ধরে ডাকা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা; হলের প্রধান ফটকের সামনে রাতের বেলায় এসে দাঁড়িয়ে থাকা ইত্যাদি।

এছাড়া গত ২১ জানুয়ারিনেতা নূর ইসলামের নেতৃত্বে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়। পরে পুলিশের সহায়তায় ওই ছাত্রী রক্ষা পান। এসব অভিযোগের ভিত্তিতে তাকে অপসারণ করেছে জেলা ছাত্রলীগ।

‘শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখত…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬