সেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিয়ে নিশ্চিত হলো!

০২ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
উদ্ধার হওয়া মালামাল বুঝিয়ে দিচ্ছেন পুলিশের কর্মকর্তারা

উদ্ধার হওয়া মালামাল বুঝিয়ে দিচ্ছেন পুলিশের কর্মকর্তারা © সংগৃহীত

বিয়ে ঠিক হওয়ার পর দুবাই প্রবাসী বড় ভাই বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনের জন্য স্বর্ণাঙ্কার, জামাইয়ের জন্য আইফোন এবং স্যামসাং ব্রান্ডের মোবাইল এবং নগদ অর্থ পাঠান পরিচিত আরেক প্রবাসীর কাছে। তবে তা ওই প্রবাসীর পরিবারকে বুঝিয়ে না দিয়ে চম্পট দেন ওই প্রতারক। এর ফলে ভেঙে যায় তরুণীর বিয়ে। 

তবে ওই ছাত্রীর বিয়ে পুনরায় দিতে চেষ্টা করে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। ইতোমধ্যে উদ্ধার করেছে ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং দুটি ফোন। উদ্ধার হওয়া মালামাল তুলে দিয়েছেন ভুক্তভোগীর পরিবারের হাতে।

রোববার (০২ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর বাবা-মার হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ ও লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান চুরি হওয়া টাকা, স্বর্ণালংকার।

জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তার গ্রামের বাড়ি মাদারীপুরে। ভালো পাত্র পেয়ে বিয়ের ব্যবস্থা করেন তার অভিভাকরা। বোনের বিয়ে উপলক্ষে দুবাই প্রবাসী নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী কেনেন।

পরিচিত এক প্রবাসীর কাছে দুবাই থেকে ঢাকাগামী বিমানের টিকেট কেটে কাস্টমসের জন্য ১৪৫০ দিরহাম দিয়ে জিনিসগুলো বোনের কাছে পৌঁছে দিতে বলেন। নির্দিষ্ট দিনে বিমানবন্দরে মালামাল গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকেন মেয়েটির বাবা। কিন্তু ১৩ জানুয়ারি প্রতারক প্রবাসী ফাঁকি দিয়ে চলে যায় বগুড়ার সারিয়াকান্দিতে। তিনি সব বিক্রি করে প্রাপ্ত টাকায় নিজের জন্য তৈরি করেন একতলা ভবন। এছাড়া চলাচলের জন্য কেনেন দামি মোটরসাইকেল। তবে তার আর শেষ রক্ষা হয়নি। হাতিয়ে নেওয়া সবকিছুই ধীরে ধীরে উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬