আকাশ ডিজিটাল টিভি ও গ্রামীনফোনের মধ্যে চুক্তি

০২ এপ্রিল ২০২৩, ০৩:১৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
আকাশ ডিজিটাল টিভি ও গ্রামীনফোনের মধ্যে চুক্তি

আকাশ ডিজিটাল টিভি ও গ্রামীনফোনের মধ্যে চুক্তি © সংগৃহীত

জিপিষ্টার গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা প্রদানের লক্ষ্যে আকাশ ডিজিটাল টিভি, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের বৃহত্তম টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান গ্রামীনফোন এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় জিপিষ্টার গ্রাহকরা আকাশ ডিজিটাল টিভির নতুন সংযোগে ১৩ শতাংশ এর বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। জিপিষ্টার গ্রাহকরা এ অফারের মাধ্যমে নতুন সংযোগের উপর ৫০০ টাকা ছাড় এবং প্রথম মাসের স্ট্যান্ডার্ডপ্যাক সাবস্ক্রিপশন ফি রিচার্জে ১৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।

গ্রামীনফোন এর প্রধান কার্যালয়ে আকাশ ডিজিটাল টিভির পক্ষ থেকে হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স হিমেন্দ্রা যাদব এবং গ্রামীনফোন এর পক্ষ থেকে হেড অফ মার্কেটিং ফারহা নাজ  জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকাশ ডিজিটাল টিভির হেড অব মার্কেটিং কমিউনিকেশন মো. রাজিউর রহমান, এজিএম মো: মেজবাহ উদ্দিন বিজনেস ডেভেলপমেন্ট, ডেপুটি ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট ইমতেজ হোসেন এবং গ্রামীণফোন এর হেড অফ একুইজিশন এন্ড মনিটাইজেশন, প্রিমিয়াম সেগমেন্ট , কমার্শিয়াল মো: রিয়াজ আল ফারুক  ভূইয়াঁ এবং উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
দলীয় বিবেচনায় উপাচার্য পরিবর্তন অস্বাভাবিক ও নজিরবিহীন: গোল…
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ আজ রাতে
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence