এবার জনপ্রতি ফিতরার হার কত টাকা, জানা গেল

০২ এপ্রিল ২০২৩, ১২:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে © ফাইল ছবি

এবার রমজানে জনপ্রতি সর্বনিম্ন ফিতরার হার নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। সর্বোচ্চ পরিমাণ হবে ২ হাজার ৬৪০ টাকা।রোববার (২ এপ্রিল) জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি ফিতরার হার জানান।

গত বছর জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ৭৫ টাকা ছিল। সর্বোচ্চ হার ছিল ২ হাজার ৩১০ টাকা। মুসলমান নারী-পুরুষ নিসাব পরিমাণ মালের মালিক হলে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হয়।

প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশ পরিচালনার কোনো পরিকল্পনা তারেক রহমানের নেই, তারা লুটপাট…
  • ৩০ অক্টোবর ২০২৬