হাইকোর্টে আগাম জামিন চাইলেন প্রথম আলো সম্পাদক

০২ এপ্রিল ২০২৩, ১০:৪১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্ত আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। গত বুধবার রাতে রমনা থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

একই মামলার আসামি পত্রিকাটির প্রতিবেদক শামসুজ্জামান শামস। সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়ার ৩৫ ঘণ্টা পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ মামলার বাদী আবদুল মালেক ওরফে মশিউর মালেক। তিনি নিজেকে হাইকোর্টের আইনজীবী বলে পরিচয় দিয়েছেন।

এ ছাড়া আসামিদের মধ্যে সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাত ব্যক্তিরাও রয়েছেন। মামলায় রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন আব্দুল মালেক। আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা উদ্দেশ্যমূলকভাবে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

প্রার্থনা, ভক্তি আর উৎসবের আবহে শেষ হলো বারোমারীর তীর্থোৎসব
  • ৩০ অক্টোবর ২০২৬
৩০০ অসহায় নারী-জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সেলাই মেশিন দিল…
  • ৩০ অক্টোবর ২০২৬
কলেজের জানালা-গ্রিল চুরি, সেই ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
  • ৩০ অক্টোবর ২০২৬
মেধাতালিকার শীর্ষ পাঁচে থাকা ২৮ বিভাগের শিক্ষার্থীদের সংবর্…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’— ভুয়া পোস্টে সয়লাব ফেস…
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশ পরিচালনার কোনো পরিকল্পনা তারেক রহমানের নেই, তারা লুটপাট…
  • ৩০ অক্টোবর ২০২৬