এক বছর পর জীবিত হলেন আবুল কাশেম

০১ এপ্রিল ২০২৩, ০৯:২৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
বৃদ্ধ আবুল কাশেম

বৃদ্ধ আবুল কাশেম © সংগৃহীত

ভোটার তালিকায় মৃত দেখানোর এক বছর পরে ‘জীবিত’ হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বৃদ্ধ আবুল কাশেম (৭৩)। নতুন জাতীয় পরিচয় পত্র (এনআইডি) পেয়েই বললেন ‘আমি মরি নাই। এখনো বেঁচে আছি’।

১৫ মাস আগে হালনাগাদ করা ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে ৭৪  বছর বয়স্ক আবুল কাশেমকে। এতে তার আগের পাওয়া জাতীয় পরিচয় পত্রটি বাতিল হয়ে যায়। চরম বিপদে পড়েন কাশেম। এই কার্ড ছাড়া কোন কাজই করতে পারছিলেন না। 

ভূক্তভোগী আবুল কাশেম অভিযোগ করেন, ২০২২ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় সংশ্লিষ্ট কর্মীরা তার নামটি মৃত ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। বিষয়টি তিনি জানতেন না। এরপর জমি সংক্রান্ত কাজ এবং বয়স্ক ভাতার কার্ড করতে গিয়ে বার বার ব্যর্থ হন।

আরও পড়ুন: মাধ্যমিক শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে করার নির্দেশ

পরে খোঁজ নিয়ে জানতে পারেন, নতুন ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। এর পর তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে আবেদন জানান। নির্বাচন অফিস থেকে ভোটার তালিকা সংশোধন করে তাকে আবার জীবিত দেখিয়ে নতুন পরিচয় পত্র দেওয়া হয়।

নতুন ভোটার আইডি কার্ড হাতে পেয়ে আবুল কাশেম বলেন, একটু দেরিতে হলেও নতুন ভোটার আইডি কার্ড হাতে পেয়েছি। আগের ভোটার আইডি কার্ডে অনলাইনে আমার কোনো তথ্য পাওয়া যেতো না। যে কারণে বয়স্কভাতাও আমার ভাগ্যে জোটেনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা দুঃখ প্রকাশ করে জানান, ভোটার তালিকা হালনাগাদ করার জন্য মাঠ পর্যায়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল; তারা যথাযথভাবে কাজ করেননি। এ কারণে কয়েকটি ভোটার আইডি কার্ডের সমস্যা হয়। তবে এসব ভুল নিয়ে আসছেন, তাদের দ্রুতই সমাধান করে দেওয়া হচ্ছে।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close