তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি ২০ লাখ টাকা

৩০ মার্চ ২০২৩, ০৭:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি ২০ লাখ টাকা

তিন মাসে মেট্রোরেলের আয় ৬ কোটি ২০ লাখ টাকা © ফাইল ছবি

উদ্বোধনের পর থেকে গত তিন মাসে এখন পর্যন্ত ১০ লাখ ৭৭ হাজার যাত্রী যাতায়াত করেছে। এতে সংস্থাটির আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত মেট্রোরেলের মোট ব্যয় ৭ কোটি ৩৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের মেট্রোরেলের সভা কক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পুরোপুরিভাবে মেট্রোরেল চালু না হলে এর সঠিক হিসাব বলা যাবে না। সাংবাদিকদের অনুরোধে আনুমানিক একটা হিসাব দেওয়া হয়েছে।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একদিন পর ২৯ ডিসেম্বর জনসাধারণের জন্য মেট্রোরেলের দরজা খুলে দেয়া হয়।

এর আগে আগামী ৫ এপ্রিল থেকে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যবর্তী সব স্টেশনে মেট্রোরেল চলবে বলে ঘোষণা দেন এম এ এন ছিদ্দিক।

সংবাদ সম্মেলনে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া নতুন দুটি স্টেশন চালু হলে যাত্রীসংখ্যা আরও  বাড়বে ফলে তাদের বিষয়টিও চিন্তা করা হচ্ছে।

সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
৫০ বছর ধরে তৈরি প্রাণ গোপালকে বিনিময় ছাড়াই নিয়ে নিয়েছে ভারত!
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ও…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬