সাংবাদিক গ্রেফতার ও মামলা দায়েরের ঘটনায় ইরাবের উদ্বেগ

৩০ মার্চ ২০২৩, ০৭:২৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
মতিউর রহমান ও শামসুজ্জামান শামস

মতিউর রহমান ও শামসুজ্জামান শামস © সংগৃহীত

একটি সংবাদ প্রকাশের জেরে দৈনিক প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার নিন্দা জানিয়েছে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)।

একইসঙ্গে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এক বিবৃতিতে এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সব সাংবাদিকের মুক্তি এবং বিভিন্ন সময়ে দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনার বিচার দাবি জানান ইরাব নেতৃবৃন্দ।

 

লংমার্চের প্রচারণা কালে জামায়াতের এক নেতার মৃত্যু
  • ৩০ অক্টোবর ২০২৬
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬