সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ

৩০ মার্চ ২০২৩, ০৩:১৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
আদালত প্রাঙ্গনে প্রথম আলোর সাভার প্রতিনিধি  শামসুজ্জামান

আদালত প্রাঙ্গনে প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান © টিডিসি ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় দৈনিক প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।

শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে- উল্লেখ করে তাকে কারাগার আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এ মামলায় জামিন চেয়ে আবেদন করেন শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। বিচারক জামিনের আবেদন খারিজ করে আসামিতে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে, বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক বাদী হয়ে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরপত্তা আইনে এই মামলা দায়ের করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে কিছু লোক সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে তুলে নেয়। স্থানীয় পুলিশ জানায়, তারা এ বিষয়ে কিছু জানে না। এর প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়।

৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় ধাপেও বাদ দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাইয়ুমকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আবেদন ২৯ অক্টোবর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিন্ন পথ ধরে পাহাড়ে জড়ো হয় ৪ জন, কোদাল দিয়ে প্রথম আঘাত তুহি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬