মাধ্যমিকে ৫ ও কলেজে ৮ হাজার টাকা পাবে শিক্ষার্থীরা, আবেদন শেষ আজ

৩০ মার্চ ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
শিক্ষা সহায়তা পেতে আবেদন শেষ হচ্ছে আজ

শিক্ষা সহায়তা পেতে আবেদন শেষ হচ্ছে আজ © ফাইল ছবি

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তির জন্য সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এ সহায়তা দেওয়া হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ভর্তিতে সহায়তা পেতে শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত নির্ধারিত লিংকে (https://www.eservice.pmeat.gov.bd/admission/) প্রবেশ করে ভর্তিসহায়তা পেতে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বা অধ্যয়নকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়া হবে। এটি পেতে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অবেদন করতে বলা হয়েছে।

ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে ৩০ মার্চের মধ্যে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের জন্য ‘ভর্তিসহায়তা নির্দেশিকা’ অনুসারে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে।

ভর্তিসহায়তা পেতে শিক্ষার্থীদের ছবি, জন্মনিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও নির্ধারিত ফরমে প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ প্রয়োজন হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মা-বাবা বা অভিভাবকদের  প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন বা সুপারিশ প্রয়োজন হবে।

লংমার্চের প্রচারণা কালে জামায়াতের এক নেতার মৃত্যু
  • ৩০ অক্টোবর ২০২৬
মার্কিন বাণিজ্যচুক্তিসহ অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবি, প্…
  • ৩০ অক্টোবর ২০২৬
বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ
  • ৩০ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: বিএনপির এমপি ফজলুর …
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, গর্ভবতী নারীদের বড় দুঃসংবাদ দিলে…
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে প্রার্থী ৭ জন, কে কো…
  • ৩০ অক্টোবর ২০২৬