শেখ হাসিনা সরকার ইসলাম বান্ধব সরকার: এমপি জ্যাকব

২৯ মার্চ ২০২৩, ০৪:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে ওলামা মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ডাকবাংলোতে আওয়ামী ওলামালীগের আয়োজনে এ ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতারের বেশ কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থল এসে ঘুরে ঘুরে ওলামা মাশায়েখদের সঙ্গে কুশল বিনিময় করেন এমপি জ্যাকব। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা-মাশায়েখদের উদ্দেশ্যে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের আমলে সারাদেশের ন্যায় চরফ্যাশন উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা,রাস্তাঘাট সহ অবকাঠামো ব্যাপক উন্নয়ন হয়েছে।এই উন্নয়নের ফল হিসেবে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় দেখতে চাই।

আরও পড়ুন: চট্টগ্রামে বর্ষা-আয়াতের পর এবার স্কুলছাত্রী আয়নীর মরদেহ উদ্ধার

উপজেলা জমিয়তুল মোদার্রেসীন এর সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা ওলামালীগের সভাপতি অধ্যক্ষ মাওঃ আঃ খালেক, পৌর ওলামালীগের সভাপতি অধ্যক্ষ মোঃ নুরুল আমিন, মাওলানা আনাস সহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন  উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সহ-সভাপতি অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌর মেয়র মো. মোরশেদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, অধ্যক্ষ হুমায়ূন সরমান, ওলামালীগের সাধারণ সম্পাদক মাও মোঃ সিদ্দিক, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, ফারুক হোসেন মিলন, হাফেজ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন, আলেম কুলের শিরোমনি মাওলানা মোঃ আঃ মালেক সহ উপজেলার আলেম-ওলামা সংগঠনের নেতৃবৃন্দ।

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে অংশ নিচ্ছে আরেকটি দেশ!
  • ৩০ মার্চ ২০২৬
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ
  • ৩০ মার্চ ২০২৬
বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence