যারা সরকারি চাকরি পাননি, তাঁদেরই কষ্ট লাগে স্যার বলতে

২৬ মার্চ ২০২৩, ০৮:২০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
ফেসবুকে বিতর্কিত একটি স্ট্যাটাস দিয়েছেন এক সরকারি কর্মকর্তা

ফেসবুকে বিতর্কিত একটি স্ট্যাটাস দিয়েছেন এক সরকারি কর্মকর্তা © ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান বাবুল। প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন নিয়ে তিনি ‘কবি বাবুল’ নামে আইডি থেকে ফেসবুকে মতামত প্রকাশ করেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি লেখেন, ‘যিনি হাজারবার চেষ্টা করেও সরকারি চাকরি পাননি, তাঁদেরই স্যার বলতে কষ্ট লাগে। সরকারি চাকরি পেতে কত কষ্ট, নিয়ে দেখুন।’

স্ট্যাটাসের বিষয়ে আছাদুজ্জামান বাবুল বলেন, ‘অনেকেই তুচ্ছ কইর‌্যা ফোনে খালি কয় চাকর। এ জন্য বলছি চাকরি না হইলে কত কষ্ট। এ কারণে বলছিলাম আরকি।’

এ সময় ‘কর্মকর্তাদের স্যার-ম্যাডাম ডাকতে হবে, এমন নীতি নেই’, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মন্তব্যের কথা বললে তিনি বলেন, চাকরি করতে কত কষ্ট, তা অনেকেই বুঝতে চান না। কিছুক্ষণ পর তিনি স্ট্যাটাসটি মুছে ফেলেন।

টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রওশন আরা বেগম বলেন, প্রত্যেককে ভেবে কথা বলতে হবে। সবাই প্রজাতন্ত্রের সেবক—সেটা মানতে হবে। সবাই প্রজাতন্ত্রের চাকর, বড়লোকি দেখানোর কিছুই নেই। ওই কর্মকর্তার কার্যকলাপ ভালো নয়। তিনি ঠিকমতো দায়িত্ব পালন করতেন না। কাজের প্রতি অনীহা আছে তার।

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬
মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চিকিৎসা শিক্ষা-নার্সিং-ফার্মাসি…
  • ৩০ অক্টোবর ২০২৬